Knowing The Ropes 0f The Billion Dollar Loan By India
By :
BADRUL ISLAM
In my article, “Bangladesh-India relationship: Transit and other national issues”, on November 2009, I had indicated, that “determining public opinion and reaching a national consensus are a must before our government signs any agreement with India”. However the government has crossed the Rubicon on August 07, 2010 and it signed the 0ne Billion Dollar loan. This loan will finance 14 projects, within Bangladesh; all relating to development of railways and other communication infrastructure, particularly to facilitate transshipment of Indian goods to north-eastern region. Additionally, to ward off any speculations following the six months de
আহমদ ছফা: যার কলমে ছিলো অকমনীয় বিধ্বংসী আগুন
By :
syed mobnu
যেদিন আহমদ ছফা মারা গেলেন সেদিন দীর্ঘ শীতের পরে বসন্তের গরম স্পর্শ করেছিলো পূঁজিবাদী ইংল্যান্ডের প্রকৃতিতে, যাকে স্থানীয় ভাষায় ‘সামার’ বলে। তখন ছিলো আষাঢ়ি নদীর মতো টলমলে সেখানের সবকিছুতে, সবকিছুতেই ছিলো যৌবনের লাবণ্য। বরফে-মরা গাছের ডালগুলোতে নতুন পাতারা চিকচিক করে বেরিয়ে এসেছিলো। গাছে গাছে ফূটেছিলো লাল-নীল-হলুদ ফুলেরা। হিমশীতে পালিয়ে যাওয়া পাখিরা ফিরছিলো আপন ঘরে। জীবন সংগ্রামে উত্ত্যক্ত মানুষ রোদমগ্ন হয়ে হঠাৎ পাতাবাহারী হয়েছিলো যেনো। ছফার বিদায়ে যেনো পূঁজিবাদীদের ঘরে আনন্দের ঢেউ লেগেছে।
আমি সেদিন গিয়েছিলাম ইংল্যান্ডের দ্বিতীয় শহর বার্মিংহাম থেকে রাজধানী শহর লন্ডনে এক সেমিনারে। ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিলো। লন্ডন থেকে বার্মিংহাম প্রায় দেড়’শ মাই
তরুণ তোমার জন্য
By :
shah mohammad fahim
হিংস্র শ্বাপদ হায়েনার দল মানুষের বেশ ধরি
সত্যপন্থী খুঁজতেছে আজ তন্ন তন্ন করি,
যেখানেই পাবে ন্যায়পরায়ন বিদ্রোহী মুজাহিদ
মিথ্যা করদে বন্দী করে কেড়ে নিবে তার নিদ,
তবু সত্যপন্থী তরুণ প্রাণ নির্ভীক নির্ভয়
সকল বাঁধার প্রাচীর ভেঙে সত্যের হবে জয়।
জীবন ধর্ম সংস্কৃতি
By :
syed mobnu
মানব জাতির জন্মলগ্ন থেকে ধর্ম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই হিসেবে ধর্মই সবচাইতে প্রাচীনতম মতবাদ। যুগ যুগ থেকে ধর্মের সাথে মানুষের প্রতিটি ক্রিয়াকর্মের অবিচ্ছেদ্য সম্পর্ক। মানুষের মনোজগত থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সাহিত্য-সংস্কৃতি প্রভৃতির সাথে ধর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত। সমাজ বিজ্ঞানীদের দ্ব্যর্থহীন ঘোষণা-‘ধর্মের সম্পর্ক শুধুমাত্র মনোজগতের সাথেই নয় বরং সমাজ ও সংস্কৃতি এবং সংস্কৃতির ধারক ও বাহকদের সাথে রয়েছে এর নিবিড় সম্পর্ক।’
সংস্কৃতি হচ্ছে আরবী ‘তাহজিব’ এবং ইংরেজী ‘কালচার’ শব্দের বাংলা সমার্থক। আভিধানিক অর্থে সংস্কৃতি বলা হয় গাছের ‘কাঁটা’ বা অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলা। সমাজ বিজ্ঞানীদের মতে সংস্কৃতি হলো-‘মানুষের বিশ্বাসলব্ধ ম
মাননীয় মন্ত্রী মহুদয় ছাত্রীলীগের এই কাজগুলোর দায়িত্ব আপনাদেরই নিতে হবে
By :
syed mobnu
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং স্থানীয় ও জাতীয় পত্রিকাগুলোর তথ্যে আমরা জানতে পারি, গতকাল দুপুর সাড়ে ১২টায় এমসি কলেজ ক্যাম্পাসে দেলোয়ার নামে এক ছাত্রকে মারধর করে দেবাংশু দাস মিঠু সমর্থিত ছাত্রলীগকর্মী ডায়মন্ড, ইসা আলম, মঞ্জুর আলম ও বেলাল। এর জেরে পঙ্কজ দেবনাথ সমর্থিত ছাত্রলীগকর্মী সঞ্জয়, শিপন, জসিম, দেলওয়ার ও টিপু দুপুর ১টায় কল্যাণপুর এলাকায় পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলাশের বোন ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী অনামিকা সিনহা একমাত্র ভাইয়ের মৃত্য
জাতিকে আর কত ধুনপুন বোঝাবেন?
By :
Almas Abdullah
প্রধানমন্ত্রী কিছুদিন আগে ফরিদপুরে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বললেন, দেশে কোন যুদ্ধাপরাধী নেই, আছে রাজাকার। পুতুলের দাদা শ্বশুর ছিল রাজাকার। যুদ্ধাপরাধী ছিল না। আপনারা পুতুলের দাদা শ্বশুরের কথা বারবার বলেন। কিন্তু শেখ সেলিমের কথা কখনও বলেন না। সাজেদা চৌধুরী একই কথা বলে ইন্জিনিয়ার মোশারফের রোষাণলে পরেন। জনাব মোশারফ ঘোষণা দেন সাজেদা চৌধুরীকে প্রতিহত করা হবে। দলের এই অভ্যান্তরীন কোন্দল নিরসেনে প্রধানমন্ত্রী নিজে মধ্যস্থতা করেন। এখন নিজামীদের ব্লাসফেমি নাটকে আটক করার পর বিএনপি নিজামীদের মুক্তি চাইল। প্রধানমন্ত্রী বললেন, বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাতো যুদ্ধাপরাধীদের বিচার করছেন না। বিচার করছেন মানবতার বিরুদ্ধে অপরাধ
জনগনের দায়িত্ব জনগণকে পালন করতে দিন
By :
Almas Abdullah
বিরোধীদল বা সরকারি দল যে কোন কোন দলই রাজনৈতিক কর্মসূচি দিতে পারে। এমন কি হরতালও ডাকতে পারে। স্হানীয়ভাবে সরকারী দলের হরতাল পালনের নজির আমাদের দেশে আছে। প্রধানমন্ত্রীও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পল্টন ময়দানে বক্তৃতা করেন। মন্ত্রীমহোদয়রা জনসংযোগের নামে রাজনৈতিক কর্মসূচি পালন করেন।
এই কর্মসূচি যাতে সুন্দরভাবে, অহিংস ভাবে পালিত হয় সে জন্য সরকারের এবং সরকারি দলের দ্বায়িত্ব রয়েছে। সরকার ও সরকারি দলকে বিরোধী দলের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
আমরা সংকিত হই যখন সরকারী দল বা সরকার যন্ত্র হুংকার দেয় হরতাল প্রতিহত করা হবে। হরতাল প্রতিহত কেন করতে হবে? হরতাল যদি জনগণ না চায় তাহলে জনগনকেই তা প্রত্যাখ্যান করতে দিন। আবার শুনি, বিরোধীদলক
অন্যায়....................
By :
alamin
দৈনিক আমার দেশ নিয়ে বর্তমান ডিজিটাল সরকারের অতি কারসাজির পরিণতির কি? সেটা মূখ্য নয়, সম্পাদক মাহমুদুর রহমানের ভবিষ্যত নিয়ে আমরা উদ্বিগ্ন।রাষ্ট্রীয় সন্ত্রাস এর শিকার তিনি নিঃসন্দেহে। আমরা তার আশু মুক্তি চাই।
আমারদেশ পত্রিকা খুলে দিয়ে সাধারণ সাংবাদিকদের কে বাঁচতে দিন
By :
syed mobnu
মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরো মামলা হতে পারে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যে কোনোভাবে সরকার তাকে আটকিয়ে রাখতে চেষ্টা করবে-ই। আর বাংলাদেশের রাজনীতিতে কাউকে আটকিয়ে রাখতে হলে ষড়যন্ত্র মামলা কোনো নতুন বিষয় নয়। আমার পরিবারের সাথে-ই এমন অনেক মামলার ঘটনা আছে। আমি তখন কৈশোরে, যখন বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন চলছিলো। আমার এখনও স্মরণ আছে সেই দিনগুলোর বিভিন্ন চিত্র। আমার চাচাতো ভাই তখন ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের সিলেট জেলা কমিটির অন্যতম একজন নেতা। সিলেটে তখন চলছিলো এরশাদ বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের মুখে এরশাদ সিলেট আসতে পারছিলেন না। এরশাদ ঘোষণা দিলেন সিলেট আসবেন। স্বৈরাচারী এরশাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় মরহুম হুমায়ূন রশীদ চৌধুরী। চৌধুরী
বেদনাক্রান্ত প্রেমিক মনের কথা কিংবা সসীমের বেদনা
By :
syed mobnu
সসীমের বেদনা
বিভিন্ন সময় বেদনাক্রান্ত হই। কেনো হই? একেকজন একেক কারণে হই। তবে সব কারণের প্রধান কারণ-নিজের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা হতে পারে জ্ঞান, শক্তি, অর্থ কিংবা অন্য যে কোনো দিকে। আমার ইচ্ছা চাইলে-ই পূর্ণ করতে পারছিনা, বেদনা এখানেই। আমার খুব ইচ্ছে হয় পাখি হয়ে উড়তে। সারাদিন বায়ূদূষণমুক্ত আকাশে থাকতে। মাছের মতো শব্দদূষণমুক্ত জলের নীচে বসবাস করতে। সুশৃঙ্খল একটি স্বাধীন রাষ্ট্র-সমাজ গড়তে। আমি যা চাই তা পাইনা কিংবা করতে পারি না বলে বেদনাক্রান্ত হই। আমি দুর্বল, সবলের কাছে অপারগ। সে আমাকে জুলুম করছে কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমি ‘হ’ বললে হয় না। এ আমার সীমাবদ্ধতা। আমি অসীম নয়, সসীম। সসীমের বেদনা আমাকে আক্রান্ত করে। এই যে আমি লিখতে বসেছি, আম
