গাযালী

By :  Haque
যুগান্তরের সঞ্চয় তুমি দু' হাতে নিয়েছো লুটে,
আমরা শূন্য মরুতে মরিয়া ফিরছি কাঁকর খুঁটে।
তত্ত্বের জট খুলে অকপট সত্য ধরেছো তুলে,
ফাঁকা জড়বাদ হলো ভূমিসাৎ তোমার চরণমূলে।
ওড়ালে বাধার উর্ধে খোদার উদার পাক কালাম,
মানুষ গাযালী, মনীষী গাযালী, তোমাকে আস্-সালাম!

ভালোবাসি বলে তোমায় ভূতলে ডাকছি ভেবো না তুমি,
ব্যাঙের ছাতায় ছেয়ে গেছে হায় চিন্তার মনোভূমি।
হে দিশাহারার নিশাবরদার রাহবার তোলো তান,
কৃষ্টির মাসে আকাশে বাতাসে নবসৃষ্টির গান।
তোমার সমান জ্ঞানে বলীয়ান বীর খোঁজে ইসলাম,
সে আশায় জ্বালি স্বপ্ন দীপালি গাযালী আস্-সালাম!
View: 245 Post comments (0) Bookmark and Share