মাননীয় মন্ত্রী মহুদয় ছাত্রীলীগের এই কাজগুলোর দায়িত্ব আপনাদেরই নিতে হবে
By :
syed mobnu
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং স্থানীয় ও জাতীয় পত্রিকাগুলোর তথ্যে আমরা জানতে পারি, গতকাল দুপুর সাড়ে ১২টায় এমসি কলেজ ক্যাম্পাসে দেলোয়ার নামে এক ছাত্রকে মারধর করে দেবাংশু দাস মিঠু সমর্থিত ছাত্রলীগকর্মী ডায়মন্ড, ইসা আলম, মঞ্জুর আলম ও বেলাল। এর জেরে পঙ্কজ দেবনাথ সমর্থিত ছাত্রলীগকর্মী সঞ্জয়, শিপন, জসিম, দেলওয়ার ও টিপু দুপুর ১টায় কল্যাণপুর এলাকায় পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলাশের বোন ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী অনামিকা সিনহা একমাত্র ভাইয়ের মৃত্যুর খবরে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।আমাদের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফ এক বক্তব্যে বলেছিলেন, যেহেতু সাংবিধানিকভাবে ছাত্রলীগ এখন আর আওয়ামীলীগের অঙ্গ নয় তাই ছাত্রলীগের দায়িত্ব তাদের নয়। কিন্তু মাননীয় মন্ত্রী মহুদয় ভুলেগেছেন সবকিছু লিখিত সংবিধান দিয়ে চলে না। বৃটেনের লিখিত কোনো সংবিধান নেই, তবু রাষ্ট্র চলছে। এদেশের বর্তমান সরকার হিসেবেও আপনাদের দায়িত্ব ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তি কার্যকর করা। আপনি যতই বলেন দায় নেই কিন্তু যে মানুষগুলো আপনাদেরকে ভোট দিয়েছে তারা ভালো করেই বুঝে এই দায় আপনাদেরকেই নিতে হবে। ছাত্রলীগ যে আওয়ামীলীগের সেল্টার ছাড়া একদিনও চলতে পারবে না সে কথা বাংলাদেশের একজন আন্ধাও বুঝে। আপনাদের বুঝা উচিৎ এই সন্ত্রাসী গ্রুপটি আমনাদেরকে জলে ডুবিয়ে ছাড়বে। ওদেরকে যতদ্রুত নিয়ন্ত্রণ করবেন ততই আপনাদের জন্য ভালো। দায় নেই বলে বিষয়টিকে এড়াতে চাইলেও এড়াতে পারবেন না, মাননীয় মন্ত্রী মহুদয়। আপনারা যখন নিজের দায় এড়াতে বলেন, ছাত্রলীগে শিবির আত্মাগোপন করে এসব করছে তখন খুব হাসি পায় আমাদেরকে বোকা বানানোর অপচেষ্টা দেখে। আমরা পাবিলক আপনাদের মতো চালু মাল না হলেও একেবারে আন্ধা এবং বোকা নই যে, আপনরা যা বলবেন তা মেনে নাচতে থাকবো। মাননীয় মন্ত্রী মহুদয়, অন্যকে বোকা বানাতে গিয়ে নিজেরা যে বোকা হচ্ছেন তা কি বুঝেন না? ছাত্রলীগে যদি শিবির প্রবেশ করতে সক্ষম হয় তবে সে জন্য কে দায়ী-শিবির, জনগণ, না আপনারা? এমন কাণ্ডজ্ঞানহীন কথা বলে শুধু নিজকে, নিজের দলকে ছোট করছেন কেনো? আপনার বক্তব্য থেকে কি প্রমাণ হচ্ছে না, শিবির এদেশে অনেক শক্তিশালী এবং বুদ্ধিমান সংগঠন? দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় সিলেটে ছাত্রলীগ কর্মী পলাশকে খুন করেছে ছাত্রলীগ কর্মীরা। পলাশ তার মা-বাবা'র একমাত্র ছেলে, তার বোনের একমাত্র ভাই। পলাশের বাবারও ইচ্ছে ছিলো তাঁর ছেলে বড় হবে, লেখাপড়া করে মা-বাবা'র মুখ উজ্জল করবে। কিন্তু তাদের এই আশা আর পুরণ হবার নয়। আমরা চাই, পলাশ হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে আর কোন পলাশের প্রাণ দিতে হয় না। মাননীয় মন্ত্রী মহুদয় দায় এড়ানোর চেষ্টা না করে দায়িত্ব নিয়ে কাজ করলে জনগণের উপকার হয়।
Available tags : মাননীয় মন্ত্রী মহুদয় ছাত্রীলীগের এই কাজগুলোর দায়িত্ব আপনাদেরই নিতে হবে