সাংবাদিক ও সংবাদপত্রের উপর হামলা প্রতিরোধ করুন
সংবাদপত্র ও সাংবাদিকদের উপর সম্প্রতি যে হুমকি, নির্যাতন, মামলা এবং হামলা চলছে তাতে আমরা অত্যন্ত উদবিগ্ন। অতীতের সরকারগুলোর মতোই বিরোধী মত ও পথের লোকের দলন ও দমন নীতি বর্তমান সরকারও পুরোমাত্রায় বজায় রেখেছে। যা চরম অসহিষ্ণ এবং অগণতান্ত্রিক আচরণেরই বহিপ্রকাশ। এই অসুখ শুধুমাত্র রাজনীতিকদল সমূহের মধ্যেই বিদ্যমান নয়, সমাজের সর্বস্তরে কমবেশি প্রকাশিত।
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সম্প্রতি লন্ডনে যে হামলা হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই প্রথম তার উপর হামলা হয়নি। আগেও ঢাকায় বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। গাড়িতে ভারি ইঁট নিক্ষেপ এবং হাতুড়ি ছুঁড়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছিল। এই হামলাগুলোর উদ্দেশ্য সরাসর
টিপাইমুখ বাঁধবিরোধী সংগ্রাম সফল হোক: একটি আহবান
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে, এটা খুবই স্পষ্ট। ফারাক্কা বাঁধের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের রয়েছে। এই দেশের জনগণ ‘কারবালা’ কথাটির অর্থ শুধু আক্ষরিক বা ঐতিহাসিক অর্থে বোঝে না। কেউ কাউকে পানিতে মারবার প্রচেষ্টার মধ্যে যে বীভৎস মানসিকতা কাজ করে তাকে বাংলাদেশের মানুষ কারবালার করুণ ইতিহাসের অভিজ্ঞতা থেকে ঘৃণা করতে শিখেছে। ফারাক্কা বাংলাদেশকে কারবালায় পরিণত করেছে। এই উপমহাদেশের পরিবেশ আন্দোলনের ইমাম মওলানা আবদুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কার লংমার্চ করেছিলেন তখন তিনি এই বীভৎসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই অসুস্থ শরীর নিয়ে মাঠে নেমেছিলেন। তিনি ভারত কিম্বা ভারতের জনগণের বিরুদ্ধে প্রতিবাদ জানান নি, তিনি প্
- চতুর্থ সংশোধনীতে হারানো ক্ষমতা সামরিক আইনে ফিরে পাওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছে আদালত
- আইনের শাসনের তামাশা ও বাকশাল ‘দর্শনের’ জের
- আদালত অবমাননার বিচার ও দণ্ড প্রসঙ্গ
- ‘কমিউনিস্ট’দের রিমান্ড সমস্যা
- হাসিনার কনস্টিটিউশন সংশোধন: আসলে কি হতে যাচ্ছে?
- সংজ্ঞাহীন অবারিত এখতিয়ার বন্ধ হবে কবে?
- ছয় বছরেও চূড়ান্ত হয় নাই আদালত অবমাননা আইন